• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু একই কক্ষ থেকে বাবা ও ২ মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের; মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তঃসত্ত্বা মা মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু

স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে সরকার। সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমান করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে।

এ ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...