• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিতে উদ্যত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে থাকা শিশুটির বয়স আনুমানিক দেড় বছর। শিশুটি মেয়ে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক পথচারীর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে মা ও শিশুটি প্রাণে বেঁচে যান।

জানা গেছে, ঢাকা থেকে মুন্সিগঞ্জে আসার পথে ইবনে জাহেদ নামের এক যুবক সেতুতে বোরকা পরিহিত ওই নারীকে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি গাড়ি থেকে নেমে ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে নারী কোনো উত্তর না দেওয়ায় তার সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে ওই নারী ঝাঁপ দেওয়ার কথা জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পরে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার ও অমল চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুটিকে উদ্ধার করেন।

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান, পারিবারিক কলহের কারণে ওই নারী হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায়। পরে পুলিশ ওই নারী ও শিশুটিকে উদ্ধার করে তাদের স্বামী ও বাবার উপস্থিতিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...