• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে মাদ্রাসাশিক্ষক মুলাদীতে আ.লীগ নেতার তালাবদ্ধ বাড়িতে আগুন, পেট্রলবোমার আলামত পেয়েছে ফায়ার সার্ভিস পিরোজপুরে পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি

শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত ভারত সরকারের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না। এ সংক্রান্ত আইন শেখ মুজিবুর রহমানই প্রণয়ন করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, শিগগিরই তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দেশের জেলায় জেলায় এসব অপরাধের তদন্ত কার্যক্রম শুরু করবে। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার দেবে।

ভূমি নিবন্ধন খাতের কার্যক্রম নিয়ে সাব-রেজিস্ট্রারদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, এ খাতে তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলো হয়রানিমুক্ত করা হবে। এরপরও কোনো ধরনের হয়রানির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...