• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু একই কক্ষ থেকে বাবা ও ২ মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের; মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তঃসত্ত্বা মা মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত পদ্মায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির রাজাপুরে বাড়ির সামনের খাল থেকে পলি আক্তার তিন্নি (২৬) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ডহরশংকর এলাকার একটি খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত তিন্নি ডহরশংকর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন গাজীর মেয়ে। তিনি মৃগীরোগে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য সামনের খাল থেকে পানি আনতে যান তিন্নি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় তার মা ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের খালে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং বিকেল পৌনে ৪টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...