• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল নগরে আকস্মিক আনন্দ মিছিল করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. মো. ইসমাইল। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্তিশালী, গতিশীল ও উৎসাহিত করার ষড়যন্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে নামধারী ১১ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা প্রধান আসামিদের মধ্যে রয়েছেন-বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে কবুতর সুমন, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ নভেম্বর বিকেলে নগরের পুলিশ লাইনস রোডের এন হোসেন ভবনের সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে এবং বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত পালিয়ে যান। পুলিশ তাদের ধাওয়া করলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি মো. মনিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...