• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্ব বিজ্ঞান দিবস আজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আজ ১০ নভেম্বর, বিশ্ব বিজ্ঞান দিবস। সমাজ ও মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা, গবেষণায় তরুণদের উৎসাহিত করা এবং বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।

চিকিৎসা, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা- মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞানের অগ্রযাত্রা মানুষের জীবনযাত্রায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। একই সঙ্গে বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বও দিন দিন বাড়ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কমন গ্রাউন্ড থ্রু সায়েন্স ডিপ্লোম্যাসি’ বা ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি তৈরি’।

বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবক্ষয়, সংক্রামক রোগ, খাদ্যনিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এসব সমস্যা কোনো একটি দেশের পক্ষে এককভাবে সমাধান করা সম্ভব নয়। তাই রাজনৈতিক ও কূটনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের প্রতিপাদ্যে।

বিজ্ঞান ও সমাজের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং মানুষের জীবনে বিজ্ঞানের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ২০০১ সালে দিবসটি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ২০০২ সালের ১০ নভেম্বর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি উদ্‌যাপন করা হয়।

এরপর থেকে প্রতিবছর ১০ নভেম্বর ‘শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস’ পালিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...