• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।

সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এসআরবি-২ জানায়, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানাধীন শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে  বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা ও গানপাউডার নিয়ে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...