• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঠিক কতগুলো মোবাইল ফোন চুরি হয়েছে সেটি সঠিক জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচে পড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। পরে অনুষ্ঠান শেষে প্রায় শতাধিকেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিজেদের চুরির হওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য একাধিক ভুক্তভোগী কালাই থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে ছুটির দিন ও অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার জিডি সম্পন্ন না হলেও রোববার (৮ নভেম্বর) সকালে তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তবে আমরা ধারণা করছি, চুরি যাওয়া ফোনের সংখ্যা শতাধিকেরও বেশি হতে পারে। এদিকে এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...