• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সদর হাসপাতালে রাতে এ ঘটনা ঘটে।

মৃত লাকি আক্তার (৩০) পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। তার চার মাস বয়সী একটি শিশুসহ ৩ সন্তান রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বুকে ও পেটে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে নেওয়া হয়।

তার সঙ্গে থাকা ননদ সোনিয়া জানান, লাকি পাঁচ থেকে ছয়বার পায়খানা করেছেন বলে তিনি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছিলেন। তবে লাকির ডায়রিয়া হয়নি জানিয়ে চিকিৎসক হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তির জন্য পাঠান।

সোনিয়া জানায়, একটি ইনজেকশন দেওয়ার দুই মিনিটের মধ্যেই লাকি জ্ঞান হারিয়ে ফেলেন। ওয়ার্ডে দায়িত্ব পালনরত নার্সদের কাছে এ বিষয়ে বললেও তারা জানান, লাকি ঘুমাচ্ছে। এ সময় তিনি বারবার নার্সদের লাকিকে পরীক্ষা করে দেখার অনুরোধ জানালেও এতে তারা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন তিনি। তবে রাত ৮টার পর শিফট পরিবর্তনের সময় দায়িত্ব নিতে আসা নার্সরা লাকিকে মৃত অবস্থায় দেখতে পান।

সোনিয়ার অভিযোগ, ভুল চিকিৎসার কারণে লাকির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন ওয়ার্ডে যান। তিনি বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তের পর ভুল চিকিৎসা বা অবহেলা ছিল কিনা, তা বলা সম্ভব হবে।

লাকির চিকিৎসা দেওয়া জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্বাগত হালদার বলেন, তীব্র বুকে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে আনা হয়েছিল। তখন তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। তিনি ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন।

তিনি জানান, ব্যথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে ব্যথানাশক ইনজেকশনসহ কয়েকটি ওষুধ দেওয়া হয়েছিল। এছাড়া ওই সময় রোগীর ব্যথা নিয়ন্ত্রণ করাই জরুরি ছিল বলে জানান তিনি।

এছাড়া মেডিকেল টেস্টের কোনো রিপোর্ট তিনি না পাওয়ায়, লাকীর শারীরিক অবস্থার সম্পর্কে নিশ্চিত কোনো রোগনির্ণয় করা তার পক্ষে সম্ভব হয়নি। তবে রোগীকে প্রাথমিকভাবে যথাযথ চিকিৎসাই দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এদিকে লাকির মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...