• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক দুই দেশের বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

প্রসব বেদনায় কাতর মেয়েকে নিয়ে চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না মা। অসহায় হয়ে উপজেলা পরিষদের ফটকে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্না শুনে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছাত্রদলের নেতাকর্মী। তাদের সম্মিলিত সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা হওয়ায় নিরাপদে সন্তান জন্ম দেন ওই নারী।

গতকাল বুধবার (৪ নভেম্বর)  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বর ও স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাণীশংকৈল পৌরশহরের নয়নপুর মহল্লার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাধবী কর্মকারের মেয়ে সাগরিকা। কয়েক মাস আগে স্বামীকে হারিয়েছেন তিনি। সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন মা-মেয়ে। কোনো উপায় না পেয়ে মেয়েকে নিয়ে সহায়তার আশায় উপজেলা পরিষদে যান মাধবী। সেখানে মেয়ের প্রসব যন্ত্রণা দেখে মূল ফটকেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

তার কান্না শুনে এগিয়ে আসেন উপজেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেনসহ কয়েকজন নেতাকর্মী। তারা দ্রুত সাগরিকাকে স্থানীয় মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করান। পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে ক্লিনিকে ছুটে যান ইউএনও ইশরাত জাহান। তিনি সাগরিকার শারীরিক অবস্থার খোঁজ নেন, ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দেন এবং পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা করেন। পরে চিকিৎসার মাধ্যমে নিরাপদে সন্তান জন্ম দেন সাগরিকা।

ছাত্রদল নেতা রাব্বি হোসেন বলেন, মাধবী মাসির কান্না শুনে তারা স্থির থাকতে পারেননি। পরিস্থিতি জানার পর দ্রুত সাগরিকাকে ক্লিনিকে ভর্তি করিয়ে ইউএনওকে বিষয়টি জানান। এমন মানবিক কাজের অংশ হতে পেরে তারা আনন্দিত।

ইউএনও ইশরাত জাহান জানান, অন্তঃসত্ত্বা সাগরিকার অসহায়ত্বের কথা শুনেই তিনি ক্লিনিকে ছুটে যান। চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহায়তা করেছেন। ছাত্রদলের নেতাকর্মীরাও চমৎকার ভূমিকা রেখেছেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসন ও যুবসমাজ ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নবজাতকের নিরাপদ জন্ম ও চিকিৎসার ব্যবস্থা হওয়ায় অশ্রুসজল চোখে ইউএনও এবং ছাত্রদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাধবী কর্মকার। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...