• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক দুই দেশের বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

৫১তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য ক্যাডারে একযোগে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) কেন্দ্র, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে .৫০ (হাফ) নম্বর কাটা যাবে। বিশেষ বিসিএস হওয়ার কারণে লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫ হাজার চিকিৎসককে এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে নিয়োগ পাবেন ৪ হাজার ৭০০ জন। অবিশিষ্ট ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...