• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসি বদলি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা! বরিশালে নিষেধাজ্ঞার আগে কমেছে ইলিশের দাম, জমজমাট বাজারে ক্রেতাদের ভীড় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী দুর্গাপূজা উপলক্ষে একটানা ৭ দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে মুন্সীগঞ্জে পূজা প্রস্তুতি সভায় সং*ঘর্ষ, হাতাহাতিতে জড়াল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা! মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম-বিয়ে, বাবা-ছেলে আটক বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু বাসায় ডেকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সড়কে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক নেতা আব্দুস সামাদ, জিএম রেজা, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, ফিরোজা বেগম, হাফিজা খাতুন, কাজীপাড়া বস্তির সাহিদা খাতুন, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

ভূমিহীন নেতা আব্দুস সামাদ বলেন, উন্নয়নের নামে নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ নয়, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনায় স্থানীয় জলবায়ু বাস্তবতা, তাপঝুঁকি, আবাসন, নাগরিকসেবা, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তাকে সমন্বিত করার পাশাপাশি নিম্নআয়ের মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান বলেন, নগরের যেসব মানুষ প্রতিদিন নিজেদের শ্রমের মাধ্যমে শহরের বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন, তাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।

মানববন্ধন থেকে বস্তিবাসীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের নিশ্চয়তা প্রদান, উচ্ছেদের পূর্বে পুনর্বাসন নিশ্চিতকরণ, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের ব্যবস্থা নিশ্চিতকরণসহ আরও বেশকিছু দাবি জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...