• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল মেঘনা থেকে বালু উত্তোলন, ৪ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন দুর্গাপূজায় তিনদিনের সাধারণ ছুটি চায় জাতীয় হিন্দু মহাজোট আসন্ন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি

লাইভে এসে তরুণী বললেন, অপহরণ নয় ভালোবেসে ঘর ছেড়েছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় জিডি করে পরিবার। তবে ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তায় ওই কলেজছাত্রী জানিয়েছেন, অপহরণ নয় স্বেচ্ছায় ছাত্রদল নেতার জন্য ঘর ছেড়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলেজছাত্রী ও ছাত্রদল নেতা রিজভী ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান।

ফেসবুক লাইভে ছাত্রদল নেতা রিজভী বলেন, ‘দুদিন ধরে আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ফেসবুকে বলা হচ্ছে আমি তাকে অপহরণ করেছি। গত জুলাই মাসের ২২ তারিখ আমরা ভালোবেসে বিয়ে করি। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক এবং আমার স্ত্রীর বয়স সাড়ে ১৯ বছর।’

এ সময় কলেজছাত্রী লাইভে বলেন, ‘আমার বয়স সাড়ে ১৯ বছর, দুদিন ধরে দেখতেছি ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। আমার হাজবেন্ড আমাকে নাকি অপহরণ করছে। আসলে আমরা জুলাই মাসের ২২ তারিখে ভালোবেসে বিয়ে করি। আমাদের সম্পর্ক ছিল ২ বছরের। জুলাই মাসের বিয়ের পর আমার পরিবার আমাদের মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে নেন। পরে আমাকে রেখে দিয়ে স্বামীকে বিদায় করে দেয়। কিছুদিন পর আবার আমার স্বামীর সঙ্গে চলে আসি। একমাস পর মেনে নেওয়ার আশ্বাসে আবার আমাদের বাসায় নিয়ে আটকে রেখে জোর করে আমার স্বামীকে ডিভোর্স দেওয়াতে বাধ্য করে।’

তিনি আরও বলেন, ‘এর কিছুদিন পর আবারো আমি আমার স্বামীর সঙ্গে চলে আসি। এখন সংবাদ ছড়ানো হচ্ছে, আমার স্বামী অপহরণ করে আনছে, বিষয়টি এমন না। আমি নিজ ইচ্ছায় আমার হাজবেন্ডকে ভালোবেসে এসেছি। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।’

পরিবারের উদ্দেশ্যে কলেজছাত্রী বলেন, ‘আমার শ্বশুরবাড়ির মানুষদের যে হয়রানি করা হচ্ছে তা যেন না করা হয়। আমার স্বামীকে যেন হয়রানি করা না হয়। আমরা ভালোবেসে বিয়ে করেছি, এটা অপহরণ কেন হবে? বিভিন্ন ধরনের সংবাদ শুনতেছি, আমি কলেজে যাওয়ার সময় আমার স্বামী আমাকে বিরক্ত করত, এরকম অনেক কিছু। আসলে এমন কোনো কিছু ঘটেনি, এগুলো সবই মিথ্যা গুজব।’

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ তোলে তার পরিবার। এ ঘটনায় ওই কলেজছাত্রীর পরিবার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কলেজে যাওয়ার আসার পথে উত্ত্যক্তসহ নানা অভিযোগ আনা হয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। এর পরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বুধবার রাতে ছাত্রদল নেতা ও কলেজছাত্রী ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...