• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’ মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সংসার জীবনের দীর্ঘ পথচলায় একে অপরের ছায়া হয়ে ছিলেন তারা। মৃত্যুর পরলোকযাত্রাতেও যেন বিচ্ছেদ সইলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে বার্ধক্যজনিত কারণে স্বামীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনে ট্রেনের নিচে আত্মাহুতি দিয়েছেন স্ত্রী। পরিবারের দাবি, স্বামীর শোক সইতে না পেরেই প্রাণ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়েছে।

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে। মৃত দম্পতি হলেন— মালিগাঁও গ্রামের হরেন্দ্রনাথ বর্মণ (৮০) ও তার স্ত্রী নিত্যবালা বর্মণ। হরেন্দ্রনাথ স্থানীয় একটি মন্দিরের পূজারি ছিলেন এবং নিত্যবালাও তার সঙ্গে নিয়মিত ধর্মীয় কাজে যুক্ত থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরেন্দ্রনাথ বর্মণ। তার মৃত্যুর পর স্ত্রী নিত্যবালা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন এবং দীর্ঘক্ষণ স্বামীর মরদেহের পাশে বসে বিলাপ করেন। পরিবারের সদস্য ও স্বজনরা সারা রাত বাড়িতে অবস্থান করলেও ভোরের দিকে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান নিত্যবালা।

সকালে অনেকক্ষণ তাকে খুঁজে না পাওয়ায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। একপর্যায়ে মালিগাঁও এলাকায় রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরিবারের ধারণা, রাজশাহী থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পারিবারিক শ্মশানে পাশাপাশি দুটি চিতায় হরেন্দ্রনাথ ও নিত্যবালার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এ সময় পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...