• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী আলোচনা ও সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ডিডাব্লিউএফ নার্সিং কলেজ চেয়ারম্যান জহিরের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন লুঙ্গির কোচে রাখা ৫ লাখ টাকা দেখে ইসমাইলকে হত্যা, গ্রেফতার ৩ স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ: ইসি সচিব দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বাগেরহাটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩ মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

লংমার্চের নামে বিরোধী দল ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরার পরিবর্তে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিরোধীরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এ ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হিসেবে সংসদে দাবি ও প্রস্তাব তুলে ধরার পরিবর্তে তারা রাজপথ বেছে নিয়েছে। এর মাধ্যমে সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে এবং দলীয়ভাবে এসব বক্তব্যকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।

রিজভী বলেন, প্রকাশ্যে বলা যায় না—এমন নানা বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের সমালোচনা করেন রিজভী। তার দাবি, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধীরা শুধু সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার মজুত বাড়ার মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...