• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অতিরিক্ত বিদ্যুত বিল আসা নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাতের জামিন নামঞ্জুর নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর লিজার মৃত্যু আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার হাইকোর্টে জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রেমের টানে চীন থেকে সখীপুরে যুবক, ফিরিয়ে দিলো পরিবার ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে একদিন পর মায়ের মৃত্যু স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে’, কুমিল্লায় পথসভায় ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গ্যাস দে, বিদ্যুৎ দে, নয়তো গদি ছেড়ে দে’, কুমিল্লায় পথসভায় ডা. শফিকুর রহমান এ কথা বলেছেন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রোড মার্চের বহর কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, জনগণের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করতে হবে। সংকট নিরসনে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে আন্দোলনের মাত্রা আরও জোরদার করা হবে বলে তিনি সতর্ক করেন।

পথসভায় ঐক্যজোটের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। দীর্ঘ সারির গাড়িবহর ও নেতা-কর্মীদের উপস্থিতি দাউদকান্দি মহাসড়ক এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার উপস্থিতিতে এ পথসভা সম্পন্ন হয়। পথসভা শেষে ১১ দলীয় ঐক্যজোটের রোড মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশ্যে দাউদকান্দি এলাকা ত্যাগ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...