• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ: গোলাম মাওলা রনি মিরপুরে ২০ টি ককটেলসহ সাবেক নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বরিশালে কীর্তনখোলা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে নেমে স্রোতে ভেসে গেল এক কিশোর নতুন কুঁড়ি সিজন-১ প্রতিযোগিতায় দেশ সেরা কাবাডি খেলোয়াড় মীর সাফি বজ্রপাতে নিহত ছয় কবর ঘিরে রহস্যময় আতঙ্ক, রাত জেগে পাহারায় স্বজনরা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব

নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর লিজার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে লিজার মৃত্যু হয়। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার স্তন অপারেশন করা হয়।

মৃত লিজা উপজেলার মাহিলাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে স্তন অপারেশনের জন্য তার মা-বাবা ও বোন মিলে দেড় লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় তার নাম ‘সরফরাজ’ ব্যবহার করা হয়।

মৃত লিজার মা ফজিলা বেগম বলেন, আমার মেয়েকে জোর করে দুবার বিয়ে দেওয়া হয়েছিল। কোথাও সে সংসার করেনি। ছেলেদের সঙ্গ দেওয়া কিংবা সংসার করার কোনো মনমানসিকতাই তার ছিল না।

এদিকে, ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে দেখা গেছে, গত ৩ সেপ্টেম্বর তাকে (লিজা) হাসপাতালে ভর্তি করা হয়। সনদপত্রে লিজার নাম সরফরাজ এবং পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে মৃত্যু সনদপত্রে দেওয়া হাসপাতালের নাম্বারে যোগাযোগ করা হলে লিমন নামের এক ব্যক্তি নিজেকে অ্যাডমিন পরিচয় দেন। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জিএমের সঙ্গে কথা বলতে বলেন।

পরে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্যের কাছে সার্বিক বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলে দায় এড়িয়ে যান। যে ডাক্তারের অধীনে রোগী ভর্তি হয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

চিকিৎসক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ব্যস্ততার অজুহাত দিয়ে পরে মোবাইল করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তাকে একাধিক কল করা হলেও রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...