• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরের সোনামিয়ার পোল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে মায়ের দোয়া হোটেল ও অর্পিতা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়।

এ সময় জনসাধারণের চলাচলের পথ দখল করে থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি পথ দখল করে ব্যবসা পরিচালনা এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...