• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, যুবদল নেতা রিমান্ডে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ, গেলেন ৮৩৬ পর্যটক এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা ‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই গ্রামের কিশোর আরাফাত হোসেন (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া—আসার পথে তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই ছাত্রীর বাবা প্রথমে শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে শিক্ষা কর্মকর্তার পরামর্শে তিনি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ দেওয়ার পর থেকেই আরাফাত তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে।

ভুক্তভোগীর বাবা জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭—৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...