• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ঝালকাঠিতে জন্মাষ্টমীর প্রস্ততি সভায় সাংবাদিক অলোক সাহা’র উপর হামলার অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত বরিশালে খেলার সময় ফুটবলের আঘাতে গোলরক্ষকের মৃত্যু বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৭ ৭ এএসপি ও ৪৯ ওসি বাধ্যতামূলক অবসরে যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বরিশাল মহানগর সাবেক ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর ভাটিখানা বাজারে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন দিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।

হামলার পর গুরুতর আহত অবস্থায় রাজিব হোসেন দিপুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠ, পা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আহত রাজিব হোসেন দিপুর বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য মো. মারুফ ইসলাম ও মো. বিশালসহ কয়েকজন তাকে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে জখম করেছেন।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...