• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলেন পাষণ্ড বাবা স্বামীর জানাজার ৫ মিনিট আগে স্ত্রীর মৃত্যু কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা অনুষ্ঠিত সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিশেষ কৌশলে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা: প্রতিমন্ত্রী বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

বরিশালে ১৫ বস্তা সার পাচারকালে আটক, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার পাচার করে অন্য ইউনিয়নে পাঠানোর সময় ১৫ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। সার পাচারে জড়িত থাকার অপরাধে সারের ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সার পরবর্তীতে প্রকাশ্য নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট)  সকালে উপজেলার খানঞ্জাপুর ইউনিয়নের বরিশাল-ঢাকা মহাসড়কের বটতলা এলাকায় সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক ও ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন।

ভ্যানচালক রাশেদ জানান, বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাঁকে ওই ১৫ বস্তা সার খানঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার এক বিক্রেতার দোকানে পৌঁছে দিতে বলেছিলেন। জিজ্ঞাসাবাদে ডিলার সিরাজ হাওলাদার অনিয়মের কথা স্বীকার করলে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

ইউএনও মো. ইব্রাহিম জানান, কর্মকর্তাদের না জানিয়ে এক ইউনিয়নের বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাঠানো বেআইনি। কৃষকদের প্রাপ্য সার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...