• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাতুড়িপেটায় গৃহবধূকে হত্যা, স্বামীর আত্মসমর্পণ ১৩০ বছর বয়সী মাকে আগলে রাখেন ১০০ বছরের মেয়ে ওয়ানডে ক্রিকেটে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ৯১ বলে ২৩৩ রান শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন

কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন।

শনিবার (১ আগস্ট) বিকেলে দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ এবং একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫)।

এখনও নিখোঁজ রয়েছেন পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি চারজন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও দুইজনের সন্ধান মেলেনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুইজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...