
বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকায় তার নিজের গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।