• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম ওরফে উজ্জ্বল মুন্সীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জহিরুল ইসলাম ওরফে উজ্জ্বল মুন্সী উপজেলার ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও একই ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের সোহরাব মুন্সীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধন), ২০২৬-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় বাকেরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে উজ্জ্বল মুন্সী। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জহিরুল ইসলাম উজ্জ্বল মুন্সী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...