• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের মুলাদীতে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, দুটি ঘর বিধ্বস্ত দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৬৩১০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত চালক রাহাত সরদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানি রুহুল আমিনের ছেলে। দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে ফেরার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান। তিনি বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...