• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’-নুরুল হক নুর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের মুলাদীতে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট বরিশালে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, দুটি ঘর বিধ্বস্ত দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন সিরাজগঞ্জের শিক্ষক অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দেশটির আবহা প্রদেশে একটি পাহাড়ি সড়কে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার আশরাফ উদ্দিন রনি এবং ফ্রিজার ভ্যানের চালক নোয়াখালী জেলার কামরুল হাসান।

নিহত আশরাফের চাচা মীর হোসাইন জানান, মাছ পরিবহনের কাজে ফ্রিজার ভ্যানটি আবহা শহর থেকে জিজান শহরের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক কামরুল হাসান এবং গাড়িতে পাশে থাকা আশরাফ উদ্দিন রনি প্রাণ হারান।

মীর হোসাইন আরো জানান, প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আশরাফ। ছুটি শেষে তিনি সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...