• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিটকিনি আটকানো নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বরযাত্রীর গাড়ি থামিয়ে ‘মিষ্টির টাকা’ দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে হামলা লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত মা ও ভাই বরগুনায় বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

হাতকড়াসহ পালিয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন আসামি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার দামোধরতপী পয়েন্টে এ ঘটনা ঘটে।

 

পলাতক আসির মিয়া দামোধরতপী গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে একটি মামলার এজাহারনামীয় আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। তবে পুলিশ হেফাজতে নেওয়ার পরপরই ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হয় এবং এই সুযোগে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।

 

এদিকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর হাতকড়া পরা অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন আসির মিয়া। মুহূর্তের মধ্যেই সেই লাইভ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

 

ফেসবুক লাইভে আসির মিয়া দাবি করেন, আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। যেখানেই অনিয়ম দেখি, সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করি। কিছুদিন আগে এলাকার একটি কবরস্থানের এক বছর ধরে কাজ বন্ধ থাকা, ১৭ লাখ টাকার আর্থিক অনিয়ম ও জলমহালের নানা দুর্নীতি নিয়ে ফেসবুকে ভিডিও করি। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক চেয়ারম্যান আমিরুল হক তার ভাইকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ডাকাতির মামলা করিয়েছেন।

 

তিনি আরো অভিযোগ করেন, পুলিশ কোনো পরোয়ানা (ওয়ারেন্ট) ছাড়াই তাকে গ্রেপ্তার করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পুলিশের কাছে পরোয়ানা দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়; পরে এলাকাবাসীর সহায়তায় তিনি সেখান থেকে সরে যান।

 

এ বিষয়ে জানতে চাইলে শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারব না। তবে হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...