• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

হত্যার ঘটনার জেরে অর্ধশতাধিক বসতবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ব্যক্তিকে হত্যার জেরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রতিপক্ষের লোকজনের অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়। আজ সোমবার সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব চালানো হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বে গত বৃহস্পতিবার সকালে তাইজুল সরদার নামে এক ব্যক্তি খুন হন। এই হত্যার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে আজ সকালে প্রতিপক্ষ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার ও ইউনুস তালুকদারসহ সাইফুল তালুকদার, মোতলেব তালুকদার, আলমগীর সরদার, আলিমদ্দিন সরদার, আউয়াল চৌকিদার, ইদ্রিস চৌকিদার ও রেজাউল চৌকিদারসহ অর্ধশতাধিক ব্যক্তির বাড়িতে লুটপাট চালায়। পরে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে প্রতিপক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। পরে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা জেনে পুলিশ সুপারের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজমান থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের না হলেও পুলিশের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...