• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া: উত্তেজিত হয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া হয় একপর্যায়ে উত্তেজিত হয়ে ক্ষোভের বসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত মুনিরা খাতুন ধামইরহাট থানারা অমরপুর গ্রামের মাসুদের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধু মুনিরা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সাথে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। গৃহবধুর স্বামী ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি খবর পেয়ে স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

ফরহাদ হোসেন একপর্যায়ে উত্তেজিত হয়ে ক্ষোভের বসে তার স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...