• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা ছাত্র গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও বিরোধের জেরে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে সিয়াম আহমেদ নামের ওই ছাত্রকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) ওপর হামলার ঘটনায় সোমবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা, মারামারি ও বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় এক ছাত্রীকে শাসন করেন শিক্ষক কাওছার আহমেদ।

গত রোববার শিক্ষক কাওছার আহমেদ কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন ছাত্র তাকে শাসিয়ে দেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার মাথা, পিঠ, ঘাড়, হাত ও পায়ে আঘাত করে রক্তাক্ত করেন। এ সময় শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে শিক্ষক কাওছার আহমেদকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি সিয়াম আহমেদকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...