• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

রাতের আঁধারে বনবিভাগের ৩ শতাধিক চারাগাছ কেটে সাবাড়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দিনাজপুরের নবাবগঞ্জে বনবিভাগের রাতের আঁধারে পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ৮ নম্বর কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বিটের অধীন জয়পুর মৌজার উবরার ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা ওই এলাকায় লাগানো বিভিন্ন প্রজাতির চারাগাছ কেটে ফেলে। এর মধ্যে পারুল ও আকাশমণি গাছও রয়েছে। রাতের অন্ধকারে সংঘটিত এ ঘটনায় গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছ লাগানো হলেও এভাবে চারাগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আফতাবগঞ্জ বিট কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে জয়পুর মৌজায় পারুল, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারাগাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...