• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত বন্ধুত্বের টানে দূরে দাঁড়িয়েই মুসলিম বন্ধুকে শেষ বিদায় জানালেন সুরেশ চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৩ ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যা ও ধর্ষণ মামলার আসামি মোবারকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং ঘটনাটি দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এ দণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মোতালেব মজুমদার জানান, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ করেন মোবারক হোসেন। ওই বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন তিনি। এ হত্যাকাণ্ড দেখে ফেলায় তার মা তাহমিনা বেগমকেও হত্যা করেন মোবারক।

পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত তাহমিনা বেগমের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে মোবারকের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর ৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন তিনি।

তদন্ত শেষে মোবারক হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৬ সালের ২০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করলেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার বলেন, মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...