• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত বন্ধুত্বের টানে দূরে দাঁড়িয়েই মুসলিম বন্ধুকে শেষ বিদায় জানালেন সুরেশ চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৩ ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার

লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার লালমোহনে বাগানের সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মো. আব্দুল জলিল নামে ছোট ভাই  খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজার সংলগ্ন মনু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহত জলিল ওই এলাকার মনু মিয়ার ছেলে। অভিযুক্তের নাম আব্দুল সহিদ। তিনি নিহতের আপন বড় ভাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালের দিকে তাদের নিজের বাগানের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে হাতাহাতির এক পর্যায়ে বড় ভাই সহিদ ছোট ভাই জলিলকে সুপারি গাছের সঙ্গে গলা টিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে নিহত হন জলিল।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় অভিযুক্ত সহিদকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...