• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

মধ্যরাতে আগুনে পুড়ল ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের ঝলমল সিনেমা হলে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাত সোয়া ২টার দিকে ঝলমল সিনেমা হলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, সিনেমা হলের সঙ্গে ঘেঁষে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পুরোনো জমিদার বাড়িতে ঝলমল সিনেমা হলটি পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...