
ভোলার বোরহানউদ্দিনে রাতের আঁধারে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে শারীরিক নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই যুবকের নাম মো. রাজীব (২৮)। তিনি সাচরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ফারুক খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার (০৫ অক্টোবর) রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় বলে অভিযোগ।
পরে রাজিবের পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় (০৬ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।