• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির ভোলায় দোকান থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, ১৯ বছর পর ২ জনের যাবজ্জীবন বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস উল্টে আহত ১৫ ভিডিও ভাইরালের হুমকি দিয়ে বারবার ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা পাথরঘাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা

ভিডিও ভাইরালের হুমকি দিয়ে বারবার ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে দীর্ঘদিন পলাতক থাকার পর পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পৌরসভার মুনসুরপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে এনসিপি নেতা জাহিদ মুন্সির (২৬) সঙ্গে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে গেস্ট হাউজে নিয়ে জাহিদ মুন্সি তাকে ধর্ষণ করে এবং মোবাইলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ব্যক্তিগত গোপনীয় ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন রিসোর্ট, হোটেল ও কলেজ সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত কোয়াটারে তাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত এনসিপি নেতা জাহিদ মুন্সি আত্মগোপন চলে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ মুন্সি পলাতক ছিল। মঙ্গলবার রাতে পূবাইলের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...