• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

ভাঙ্গায় পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি, নারীসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

​ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। রাজধানীর বনানী এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- গুলি বর্ষণকারী মো. হামিদুল গাজী (৪২) এবং তার সঙ্গে গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি (২৬)।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

​ঘটনার বিবরণ দিয়ে এসআরবি জানায়, গত ১৭ আগস্ট রাতে খয়েরি রঙের একটি প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন হামিদুল গাজী ও তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনি। পথে পান খাওয়ার জন্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি থামান তারা।

এ সময় গাড়ি পার্কিং নিয়ে স্থানীয় কয়েকজন পথচারীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।​একপর্যায়ে হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয় দেখাতে প্রাইভেটকারের ভেতর থেকে অবৈধ পিস্তল বের করে দুই রাউন্ড গুলি চালান।

এরপরই তারা দ্রুত গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে সটকে পড়েন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।​লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বনানীর ‘ইম্পেরিয়াল সুইস গার্ডেন’ হোটেলে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে হামিদুল গাজীর ব্যবহৃত অবৈধ অস্ত্রটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...