• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ ববি শিক্ষার্থীর বোন নিখোঁজ, জিডি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঘুরতে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিলা জাহান শিমুর বোন সাকিবুন্নাহার (২৭) ও তার শিশু সন্তান লাবিব (৭) নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরিশাল বন্দর থানায় প্রাথমিক অভিযোগ (জিডি) করেছে পরিবারটি।

শাকিলা জাহান শিমু বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪) শিক্ষাবর্ষের ফাইনান্স  ও ব্যাংকিং বিভাগের  শিক্ষার্থী।  গতকাল বুধবার (১১ নভেম্বর) আনুমানিক বিকেল ৫ টার দিকে সাকিবুন্নাহার লিজা (২৭) এবং তার ছেলে লাবিব (৭) বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হন বলে জানাগেছে। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত তাদের খোঁজ না পেয়ে আজ দুপুরে বরিশাল বন্দর থানায় জিডি করেছে সাকিলা জাহান।

নিখোঁজ সাকিবুন্নাহারের চাচাতো ভাই মাজহারুল ইসলান সুমন বলেন, ” আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি।  আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি  কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন, “আজ সকালে  হারানো মেয়ে  ও ছেলের  বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে  জিডি সম্পন্ন করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...