• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় পাঁচটি ৫০০ টাকার জাল নোটসহ কিশোর আটক পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা ধরা পুলিশকে তাদের মানসম্মান-ইজ্জত আবার ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন মাদক সেবনকালে ধরা, দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ

বিদেশি পিস্তল, ম্যাগাজিন-গুলিসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজশাহীর বাঘায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ওই নারীর বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে আটক নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে এসআই মো. স্বপন হোসেন, এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. নাজমুল সাকিব ও এএসআই মো. শাহাদাৎ হোসেনসহ অন্য সদস্যরা ছিলেন।

অভিযানের সময় খাটের নিচে কাঠসদৃশ বাটযুক্ত দুটি সচল পিস্তল, মরিচাযুক্ত তিনটি খালি ম্যাগাজিন এবং পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই নারীকে আটক করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক নারীর স্বামী আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ এবং মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানান ওসি।

তিনি আরও বলেন, সিডিএমএস যাচাই করে ওই নারীর স্বামীর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে বাঘা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...