• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব নেয়নি সরকার: জামায়াত আমির অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২৭ ড্রেজার ধ্বংস ৫ লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক গাছের গোড়ায় মুখ বাঁধা তিন বস্তা, খুলে মিলল ছয় টুকরা মরদেহ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

বালুভর্তি ট্রাকে লুকানো ছিল কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
বালুর নিচে লুকিয়ে রাখা কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হবিগঞ্জের মাধবপুরে বালুর নিচে লুকিয়ে পরিবহনের সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও জব্দ করা হয়েছে। এসব পণ্য ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়।

এ সময় সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সড়কের পাশে একটি সন্দেহজনক ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকে পরিবহন করা বালুর নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতেই চোরাচালানকারীরা বালুর আড়ালে এসব পণ্য লুকিয়ে পরিবহন করছিল। জব্দ করা শাড়ি ও কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এ ছাড়া ৫৫ বিজিবির অধীন সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি জানায়, পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্য ও মাদকসহ সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...