• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে স্কুলশিক্ষক আটক মাদক মামলায় পুলিশ হেফাজতে আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ বাড়ছে বেকারি পণ্যের দাম দুই দিন পর ছেলের বিয়ে, বাজার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মর্মান্তিক মৃত্যু লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা সন্তান জন্মের কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সৈনিক পিয়াসের হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম

বাবার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামের অপর এক আরোহী গুরুতর আহত হন।

নিহত জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে রাত ৮টার জানাজায় যোগ দিতে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। পথে একটি অজ্ঞাতনামা যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...