• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাবির জগন্নাথ হল থেকে থেকে ছাত্রলীগ নেতাকে আটকে পুলিশে দিল ছাত্রদল দলের নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা আপত্তিকর ভিডিও ভাইরাল: শিবচরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কার পেল যে নম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে পৃথক স্থান থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুনকে কুপিয়ে হত্যা পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

বাড়িতে নেই আওয়ামী লীগ নেতা, লুট হলো ঘেরের মাছসহ মালামাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ঘেরের মাছ এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টুর ওয়াইফাই কন্ট্রোল রুমের মালামাল লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১ নভেম্বর)  দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের মা তাপসী রানী গুহ অভিযোগ করে বলেন, আমার ছোট ছেলে রাজনৈতিক মামলায় জেলে এবং বড় ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাড়িতে নেই। এ সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘেরের প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ এবং ওয়াইফাই কন্ট্রোল রুমের দরজা ভেঙ্গে একটি এলইডি টিভি, সিসি ক্যমেরার মনিটর, ল্যাপটপ, চারটি রাউটার, পাঁচটি সিসি ক্যামেরা, ক্যামেরার মেশিন, আইপিএসের ব্যাটারী, সাবমার্সিবল পাম্প লুট করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, আমার ছেলেরা বাড়িতে না থাকায় মাছের ঘের ও ওয়াইফাই কন্ট্রোল রুমে কেউ যায়না। রবিবার (পহেলা নভেম্বর) দুপুরে বিষয়টি আমাদের নজরে আসে।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...