• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

বাগেরহাটে বন্ধ ঘর থেকে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাগলা দেয়াপাড়া গ্রামে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমানের উপজেলার সদর ইউনিয়নের পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে মুজিবুর রহমানকে খাটের উপর মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওই ইউপি সদস্য মুজিবুর রহমানকে শেষ বার দেখেন। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে গত ৩ দিনের যে কোন সময় তিনি মারা গেছেন।

জানা গেছে, মৃৃত মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান মারা গেছেন অনেক আগে। এক মেয়ে সে তার স্বামীর বাড়িতে থাকেন। ছেলের সন্তান অর্থাৎ নাতী মো: সাইদুর রহমান ইমন তিনি থাকেন অনত্র্য। ফলে ওই বাড়িতে তিনি একা বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। তবে লাশ দেথে প্রাথমিক ধারনা করছেন তিনি আরও ২/৩দিন আগে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...