
বরিশাল কোর্টের মহুরি কামরুজ্জামান হত্যা মামলার একমাত্র প্রধান আসামি নাসিমা বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সেপ্টেম্বর এয়ার পোর্ট থানার ওসি তদন্ত সুমন কুমার আইচ-এর নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামি নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।