• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম

বরিশালে ছাত্রলীগ ও যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল নগরীর পুলিশ লাইন রোড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম বলেন, মিছিলের নেতৃত্ব দেওয়া আব্দুর রাজ্জাকের সহযোগী আব্দুল মান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নাম আসামি হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে রবিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল বের করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। কয়েক সেকেন্ড স্লোগান দেওয়ার পর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...