• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: গ্রেপ্তার ৭ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, পরিচয় মিলল আটক দুইজনের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ফ্যান ছিঁড়ে ২ শিশুশিক্ষার্থী আহত পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন সরকারি সার বিতরণকালে হট্টগোল, গুদাম ভাঙচুর করে সার লুটের অভিযোগ প্রেমিকার ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী প্রেমিক আহত বরিশালে ঠিকাদারকে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা: গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ছিনিয়ে নেয়া দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে। এ ঘটনায় একজন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ।

পুলিশ জানায়, রোববার নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিষিদ্ধ দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিরাজ মোল্লাকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সিরাজ মোল্লাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি সিরাজুল ইসলামসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ দিকে এ ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের ভয়ে স্থানীয় অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...