• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

বরিশালে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন শিকারপুর কলেজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের উজিরপুরে ইস্ট মশাং ইয়াং ইউনিটির (EMYU) উদ্যোগে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি শিকারপুর কলেজ। রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট মশাং ইয়াং ইউনিটির সভাপতি তানভীর আহমেদ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাশেদুল হাসান, আসমা খানম, সজল ডাকুয়া ও আমরিন লিনাত। বিতর্ক পর্ব মডারেট করেন এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ আফ্রিদি ও মাহমুদুল হাসান সবুজ।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে প্রাইজমানি, বই, খাতা, ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। আয়োজনের লজিস্টিক পার্টনার হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২৫০ শিক্ষার্থীর মধ্যে বই, খাতা ও কলম বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যুক্তিনির্ভর মতপ্রকাশ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা আরও জানান, তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...