• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেফতার প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাদরাসা বোর্ডের জরুরি নির্দেশনা শাহজালাল মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রতিদিন হবে গণনা মুগ্ধসহ ১১ জনকে হত্যা, ২৬ আসামির চার্জ গঠনের আদেশ ১১ অক্টোবর চুরি করে পালানোর সময়, চোরাই মালামালসহ ভাই-বোন আটক জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা সেই বিউটি রাণী ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল

বরিশালে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আদালতে হলফনামার মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক অসহায় বাবা। ঘটনাটি বরিশালের উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের।

মঙ্গলবার বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র ছেলে মিরাজ সিকদারের (২৮) অত্যাচার-নির্যাতন, জুয়া ও মাদকাসক্তির অভিযোগে অতিষ্ঠ হয়ে ওঠেন তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আব্দুর রহিম সিকদার।

মঙ্গলবার বিকেলে তিনি (আব্দুর রহিম সিকদার) বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ২১ সেপ্টেম্বর তিনি বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার (সিরিয়াল নম্বর ৭১০) মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন।

হলফনামায় আব্দুর রহিম সিকদার উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় জড়িয়ে পড়েছেন। নেশার অর্থ জোগাড় এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, মিরাজ বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এবং এসব আর্থিক দায়ভার তার বাবার ওপর চাঁপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

এতে বলা হয়, মিরাজ সিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার তার বাবা আব্দুর রহিম সিকদার বা পরিবারের অন্য সদস্যরা বহন করবেন না।

হলফনামায় আব্দুর রহিম সিকদার আরও ঘোষণা করেন, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে তার ছেলে মিরাজ সিকদারকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করা হলো। একই সঙ্গে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে মিরাজ সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে একমাত্র ছেলেকে ত্যাজ্য পুত্র করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...