• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৩ দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন রাঙ্গাবালীতে ঘুষ নিয়ে মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদনের অভিযোগে সংবাদ সম্মেলন জবিতে ছাত্রলীগ সন্দেহে এক রিকশাচালককে ধরে পুলিশে দিল ছাত্রদল বগুড়ায় ময়লার ভাগাড়ে মিলল জাল টাকার বস্তা! ‘দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’- অপ্রতিমের মায়ের আর্তনাদ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে অস্ত্রসহ ১১ জন আটক

বগুড়ায় ময়লার ভাগাড়ে মিলল জাল টাকার বস্তা!

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বগুড়া নগরীর গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে পড়ে থাকা জাল টাকার বস্তা নিয়ে গেছেন স্থানীয়রা। আসল টাকা ভেবে বস্তা থেকে নোট নিয়ে যাওয়ার পর জানা যায়, সেগুলো জাল।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন চারমাথা গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে ভিড় করেন অনেকে। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে তারা সেগুলো আসল মনে করে নিয়ে বাড়িতে চলে যান।

পরে জানা যায়, নোটগুলো জাল উল্লেখ করে তারা জানান, এর মধ্যে ৫০০ ও এক হাজার টাকার নোট ছিল। নোটের পেছনে ছোট করে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘অনলি ফর শুটিং’।

স্থানীয়দের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল। কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

জাল টাকার উৎস ও কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...