• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয় নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফেনীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সহসভাপতি ডিএন চ্যাটার্জি ও অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

এছাড়া উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী (পিন্টু), জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ অন্য নেতারা।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমির কর, সহসভাপতি অ্যাডভোকেট মানিক লাল দাস, জেলা পূজা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ভূপাল চন্দ্র ভৌমিক এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের সভাপতি জীবন আশ্চর্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...